গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Purulia পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় বাঘ, আতঙ্ক পুরুলিয়ায় 

    পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় বাঘ, আতঙ্ক পুরুলিয়ায় 

    0
    1483
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ঝাড়খন্ডের বন দফতরকে নাস্তানাবুদ করে আবারও ইউটার্ন নিয়েছে বাঘ। এই রয়্যাল বেঙ্গল টাইগার কখনও সোজা পথে।

    আবার কখনও ইউটার্ন। এমনই চড়কিপাক খাচ্ছে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার জঙ্গলে। তাই পশ্চিমবঙ্গ যেমন চিন্তায়, তেমনই উদ্বেগ ঝাড়খণ্ড বনবিভাগও। ঝাড়খণ্ডের দলমা পাহাড় রেঞ্জের ১৩৫টি গ্রামে রেড অ্যালার্ট জারি করেছে বনবিভাগ। মঙ্গলবার গভীর রাতে সয়াইকেল্লা জেলার চান্ডীল মহকুমার বালিডিহা পাহাড় জঙ্গল ছেড়ে পূর্ব সিংভূম জেলার বড়াম থানা এলাকার মধ্যে অবস্থিত দলমা পাহাড় জঙ্গলে প্রবেশ করলেও, বুধবার দিন ওই বাঘ ইউটার্ন নিয়ে আবারও চান্ডীল এলাকায় প্রবেশ করেছে। বুধবার ওই বাঘের আক্রমণ থেকে একটি ব্যোলারো গাড়ির যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে চান্ডীল গোলচত্বর থেকে মানিকুই যাওয়ার রাস্তায়। কোনওভাবে পালিয়ে যায় ওই গাড়িটি। এরপর বাঘটি ভালুককোচা ,রাসুনিয়া গ্রামের  দিকে চলে যায়।

    বাঘের পায়ের ছাপ দেখা গেছে ভালুককোচা থেকে রসুনিয়া পর্যন্ত নির্মীয়মান ডালাই রাস্তা কাস্টিং এর উপর। তবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের কোনও জঙ্গলেই বাঘের অস্তিত্ব না পাওয়ায় উদ্বেগে দুই- রাজ্যের বন দফতরই।