সাধারণ সম্পাদক অভিষেকই, রাজ্য সভাপতির পদে চন্দ্রিমা

0
20

বিদ্রোহীদের আপত্তি থাকলেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দলের সাধারণ সম্পাদক পদে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সুব্রত বক্সির জায়গায় রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। শ্রমিক সংগঠনের দায়িত্ব থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মলয় ঘটককে করা হয়েছে।

রাজ্যে দল ও শাখা সংগঠনের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার কালীঘাটের বাড়িতে বিশেষ বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে ওই বৈঠকে হাজির ছিলেন আদিরাই। বিদ্রোহী পক্ষের কাউকেই অবশ্য বৈঠকে দেখা যায়নি। একইসঙ্গে জাতীয়স্তরেও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। দলের যুগ্ম জাতীয় সম্পাদক করা হয়েছে দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন। তবে যুব সংগঠনে কোনও পরিবর্তন করা হয়নি।

সেই দায়িত্ব সায়নী ঘোষের হাতেই থাকছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সরিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা অধিকারীকে। হকার সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মদন মিত্রকে।