গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology টিকটকে এআই কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন টুল 

    টিকটকে এআই কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন টুল 

    0
    57
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজার কতটা এআই জেনারেটেড কনটেন্ট দেখতে চান তা নিয়ন্ত্রণে ফর ইউ ফিডে নতুন সেটিং চালু করেছে টিকটক।

    একইসঙ্গে প্ল্যাটফর্মটি এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করতে আরও উন্নত লেবেলিং প্রযুক্তিও অ্যাড করছে।এআই-জেনারেটেড কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন ফিচারটি অ্যাপের ম্যানেজ টপিকস টুলের মধ্যে পাওয়া যাবে। সেখানে ইউজাররা তাদের দেখা কনটেন্টের ধরন ঠিক করতে পারেন।টিকটক এক ব্লগপোস্টে লিখেছে,ম্যানেজ টপিকসে এরইমধ্যে নাচ, খেলাধুলা, খাবার ও পানীয়সহ ১০টির বেশি ক্যাটেগরির কনটেন্ট কতবার দেখা যাবে তা নিয়ন্ত্রণ করা যায়। নতুন এআই-জেনারেটেড কনটেন্ট সেটিংয়ের লক্ষ্য একই ফিডে কনটেন্ট পুরোপুরি বাদ দেওয়া নয় বরং কতটা দেখা যাবে তা নিয়ন্ত্রণ করা।ওপেনএআইয়ের ভিডিও তৈরির অ্যাপ, সোরা প্রকাশের পর থেকে টিকটকে এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট হচ্ছে। ইউজাররা ইতিহাস বিষয়ক বিভিন্ন ঘটনা থেকে শুরু করে সেলিব্রিটির বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরিতে এআই ব্যবহার করছেন।টিকটক বলছে, নতুন নিয়ন্ত্রণের ফলে যেসব ইউজার এ ধরনের ভিডিও কম দেখতে চান তারা সহজেই তা কমিয়ে দিতে পারবেন আবার যারা এআই কনটেন্ট পছন্দ করেন তারা চাইলে আরও বেশি দেখতে পারবেন।এই সুবিধা ব্যবহারের জন্য সেটিংসে গিয়ে কনটেন্ট প্রেফারেন্সেস থেকে ম্যানেজ টপিকস নির্বাচন করতে হবে।

    এরপর এআই জেনারেটেড কনটেন্ট ক্যাটেগরির স্লাইডার বাড়িয়ে বা কমিয়ে ফিডে কতটা এআই কনটেন্ট দেখা হবে তা ঠিক করা যাবে।পরিবর্তনটি আগামী কয়েক সপ্তাহে চালু হবে বলে ঘোষণা করেছে টিকটক।