গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata একাধিক সম্পর্ক, স্ত্রীর গলায় বেল্ট জড়িয়ে খুন স্বামীর

    একাধিক সম্পর্ক, স্ত্রীর গলায় বেল্ট জড়িয়ে খুন স্বামীর

    0
    128
    ছবি সৌজন্যে : নিজস্ব

    একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। সেই কারণেই স্ত্রীকে গলায় বেল্টের ফাঁস দিয়ে খুন করেছেন বলে জেরায় স্বীকার করেছেন স্বামী।

    ১০০ ডায়ালে নিজেই ফোন করে পুলিশ ডাকেন স্বামী। নিউটাউনের গেস্টহাউসে মঙ্গলবার মহিলার দেহ উদ্ধারের ঘটনায় এরপরেই গ্রেফতার করা হয় মহিলার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে। জেরায় বিশ্বজিৎ জানিয়েছেন সোমবার দুপুরে নিউটাউনে গেস্ট হাউজে ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানিয়েছেন তাঁর প্রচুর টাকার প্রয়োজন। মাসে ১০ হাজার টাকা দিতে হবে। না হলে সে যা ইচ্ছে করবে। এরপরেই কথা কটাকাটি শুরু হয়। তার মঝ্যেই স্ত্রীর গলায় বেল্ট পেঁচিয়ে ধরে বিশ্বজিৎ। এতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় লিপিকা মণ্ডল নামে ওই মহিলার। এরপরেই ১০০ নম্বরে ডায়াল করে স্ত্রীকে খুনের কথা জানান বিশ্বজিৎ।

    মোবাইলে ভিডিও করে জানান কেন স্ত্রীকে খুন করেছেন। পরে নিউটাউন থানার পুলিশ গৌরাঙ্গনগর সাহা মার্কেটে গেস্টহাউস থেকে দক্ষিণ দিনাজপুরের হোসেনপুর থেকে বিশ্বজিৎকে গ্রেফতার করে।