মহাকুম্ভে নতুন ট্র্যাফিক নীতি, স্নান সেরে ফেরার পথে মৃত্যু

0
151
ছবি সৌজন্যে : এক্স
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পরেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। বুধবার মাঘী পূর্ণিমা তিথি রয়েছে।
এদিনের জনসমুদ্র সামাল দিতে মঙ্গলবার ভোর ৪ টে থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরে গাড়ি প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বুধবার যতক্ষণ না পুণ্যার্থীরা নির্বিঘ্নে মেলাপ্রাঙ্গন ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বৈঠকের পরই জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। অন্যদিকে, আবারও প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার সময় মধ্যপ্রদেশের জব্বলপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ পুণ্যার্থীর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, একটি ছোট বাসে অন্ধপ্রদেশ থেকে কুম্ভে গিয়েছিল ২৫ জনের একটি দল। মঙ্গলবার ভোরে ৩০ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত পুণ্যার্থীর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রাথমিকভাব অনুমান, কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বাস চালকের ত্রুটি ছিল না তা খতিয়ে দেখা হচ্ছে।