
চ্যাটজিপিটিচালিত নির্দিষ্ট এক অনুবাদের টুল চালু করেছে অ্যাপটির নির্মাতা ওপেনএআই। এতদিন ধরে অনুবাদের জন্য মূল চ্যাটবটটিই ব্যবহার করে আসছিলেন ইউজাররা।
এখন আলাদা ব্যবস্থা তৈরি করল কোম্পানিটি।চ্যাটজিপিটি ট্রান্সলেট নামে এক আলাদা সাইট চালু করেছে ওপেনএআই। ওপেনএআইয়ের দাবি, টুলটি কেবল কয়েক সেকেন্ডের মধ্যে টেক্সট, ভয়েস বা কণ্ঠস্বর ও ছবি থেকে ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ করতে পারে।এতে স্বয়ংক্রিয়ভাবে ভাষা শনাক্তের সুবিধাও রয়েছে।চ্যাটজিপিটি ট্রান্সলেট অনুবাদের আউটপুটটিকে বিভিন্ন প্রেক্ষাপট ও টোন বা মেজাজ অনুসারে নতুন করে লিখতে পারে, ঠিক যেমনটি সাধারণ বিভিন্ন টেক্সট-জেনারেটিং এআই টুল করে থাকে বিষয়টি তেমনই।কেবল একটি ট্যাপের মাধ্যমেই অনুবাদকে আরও সাবলীল, কোনো ব্যবসায়িক পরিবেশের উপযোগী বা বিষয়টিকে শিশুবান্ধব ও একাডেমিক রূপ দিতে পারে এই নতুন টুল।নিজেদের ওয়েবপেজে ওপেনএআই বলেছে, ভাষার টোন বা আবেগ, বাগধারা ও প্রেক্ষাপট খুব নিখুঁতভাবে বুঝতে পারে’ চ্যাটজিপিটি ট্রান্সলেট।টোন বা আবেগ ও প্রসঙ্গের বিষয়টি বেশ চমৎকার হলেও গুগল ট্রান্সলেটের তুলনায় এখনও কিছুটা অপূর্ণ চ্যাটজিপিটি ট্রান্সলেট। কয়েক দশক ধরে রাজত্ব করছে গুগল ট্রান্সলেট। সম্প্রতি কোম্পানিটির নিজস্ব এআই চ্যাটবট জেমিনাই প্রযুক্তি যোগ করেছে এতে, যা বাগধারা ও চলতি ভাষা বুঝতে এখন পারদর্শী। বলা হচ্ছে, চ্যাটজিপিটি ট্রান্সলেটের মোবাইল সংস্করণে ভয়েস ইনপুট দেওয়া গেলেও ডেক্সটপ বা কম্পিউটার ভার্শনে এখনও সেই সুবিধা নেই।
এ ছাড়া, ছবির ভেতরের লেখা অনুবাদের দাবি করা হলেও বর্তমানে টুলটিতে ছবি আপলোডের কোনো অপশন মেলেনি। ওয়েবসাইট, বড় ডকুমেন্ট বা হাতের লেখা অনুবাদের সুবিধাও এতে এখনও অ্যাড করেনি ওপেনএআই।









