
এমিলিয়ানো মার্টিনেজ,আট বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের গোলবারের দায়িত্বে ছিলেন। ২০২০ সালে গানারদের ছেড়ে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক। তবে ভিলা অধ্যায়ও এবার শেষ হচ্ছে। এখন এমির দলবদল নিয়ে চলছে নানা আলোচনা। সেই গুঞ্জন উস্কে দিয়েছে দ্য সান। খবর, প্রাক্তন ক্লাব আর্সেনালেই ফিরছেন মার্টিনেজ।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের টার্গেট গানারদের বর্তমান গোলরক্ষক দাভিদ রায়া। যদি এই স্প্যানিয়ার্ড মাদ্রিদ যোগ দেয়, তাহলে প্রাক্তন গোলরক্ষক ফিরিয়ে আনতে আগ্রহী মিকেল আর্তেতার দল। সঙ্গে ফ্রি ট্রান্সফারে লেরয় সানেকেও দলে টানতে চায় আর্সেনাল। সিজন শেষে বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই জার্মান উইঙ্গারের।এদিকে রিয়ালের নতুন ফুটবলার টানার তালিকায় রয়েছে ফ্লোরিয়ান ভির্টজ।
প্রাক্তন লেভারকুজেন বস জাভি আলোনসোর পছন্দের তালিকায় রয়েছেন তরুণ জার্মান তারকা। যদিও লেভারকুজেন ছেড়ে লিভারপুলে যোগ দেয়ার কথা এই ফরোয়ার্ডের।চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনাও পিছিয়ে নেই। ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে কাতালানরা। ম্যানইউ কোচ রুবেন আমোরিমের অধীনে খেলবেন না র্যাশফোর্ড। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী তিনি।
