
অভিনেতা সইফ আলি খানকে ছুরি দিয়ে জখম করার ঘটনার তদন্তে আদালতে পুলিশের জমা দেওয়া চার্জশিটে জানা গিয়েছে, বলি-অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাট থেকে যে আঙুলের ছাপের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার সঙ্গে মূল অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপের সঙ্গে মেলেনি।
সইফের বাড়ির বিভিন্ন জায়গা ও সামগ্রী থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে ২০টি নমুনা পাঠানো হয়েছিল সিআইডি-র ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে। কিন্তু, তার মধ্যে ১৯টি নমুনাই শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে মেলেনি।
চার্জশিটের তথ্য অনুযায়ী, ফিঙ্গারপ্রিন্টগুলি সংগ্রহ করা হয়েছিল বাথরুমের দরজার পিছন থেকে, শোওয়ার ঘরের স্লাইডিং দরজার এবং কাপবোর্ডের দরজা থেকে নেওয়া নমুনা শরিফুলের হাতের সঙ্গে মেলেনি। মাত্র একটি ছাপ মিলেছে শরিফুলের হাতের সঙ্গে, সেটি হল ওই বিল্ডিংয়ের ৯ তলা থেকে।
