
আমেরিকার সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস , আইআরজিসি একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ওপেন করেছে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভি ও আইআরজিসির এয়ারোস্পেস ডিভিশনের কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভির উপস্থিতিতে ঘাঁটিটি ওপেন করা হয়। এসময় ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর ক্ষমতা ও কার্যকারিতা পর্যালোচনা করা হয়।পাশাপাশি কৌশলগত এই ইউনিটের অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের ব্রিফ করা হয়। ঘাঁটি পরিদর্শনকালে আবদোলরহিম মুসাভি বলেনছে, প্রযুক্তিগত সব দিক উন্নত করার মাধ্যমে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা শক্তিশালী করেছে, যা দেশের প্রতিরোধক্ষমতা আরো বাড়িয়েছে। তিনি দাবি করেছেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের মোকাবিলায় ইরান প্রস্তুত।মুসাভি আরো বলেছেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের সামরিক মতবাদে পরিবর্তন এনেছেন।উল্লেখ্য আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময়েই এই ঘোষণা এলো।
ওয়াশিংটন সম্প্রতি ইরানের আশপাশের অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং তেহরানকে আমেরিকায় সঙ্গে সমঝোতায় পৌঁছাতে অথবা হামলার ঝুঁকি নিতে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে। এর আগে, আবদোলরহিম মুসাভি সতর্ক করে বলেছেন, আমেরিকার যেকোনো ভুল পদক্ষেপ গোটা অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে।








