কল্কি’র সিক্যুয়েলে অমিতাভ

0
160
ছবি সৌজন্যে : এক্স

নাগ অশ্বিনের তারকাখচিত ছবি কল্কি ২৮৯৮ এডি’র শুটিং সম্ভবত মে মাস থেকে শুরু হতে চলেছে। ছবিতে অমিতাভ অভিনীত অশ্বত্থামা চরিত্রটি পরবর্তী পর্বেও থাকবে। খবর মিলেছে, অভিনেতাও নাকি রাজি।এই জায়গা থেকে প্রশ্ন উঠেছে, তা হলে কি ছোট পর্দাতেই আপত্তি বিগ বি’র? বড় পর্দা থেকে ডাক পেলে তিনি অভিনয় করবেন?

এ বিষয়ে এখনও অমিতাভ বচ্চন এখনো মুখ খোলেননি। তবে খবর, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নাকি তিনি কাজ করবেন। তাঁর কৌন বনেগা ক্রোড়পতি প্রতিযোগিতামূলক প্রশ্নোত্তরের অনুষ্ঠানের সঞ্চালনা ছাড়ার কোনও সম্ভাবনাই নেই।অন্যদিকে,মে থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে নাগ অশ্বিনের ছবির শুটিং। প্রসঙ্গত, প্রথম পর্বে অমিতাভের অভিনয় উচ্চ প্রশংসিত। সেই কারণেই তাঁর চরিত্র বাড়ানো হয়েছে। একই ভাবে বাড়ানো হবে প্রভাসের চরিত্রও। তিনি এই ছবিতে কর্ণ।এদিকে ছবিতে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও থাকবেন?তাঁকে ছবিতে কমান্ডার মানস-এর চরিত্রে দেখেছে দর্শক। চরিত্রটি খলনায়কের।

প্রথম পর্বেই তাঁর মৃত্যু দেখানো হয়েছে। সুতরাং, এই ছবিতে তাঁর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে এ বিষয়ে পরিচালক এবং ছবির টিমের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।