
২০২২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর আবারও ফিরলো অ্যামাজনের অ্যালেক্সা।কোম্পানির ভয়েস অ্যাসিস্ট্যান্টের দীর্ঘ প্রতীক্ষিত নতুন ভার্সন অ্যালেক্সা প্লাস লঞ্চ করেছে অ্যামাজন। তাদের দাবি, যে কোনও কিছু এর সঙ্গে শেয়ার করতে পারবেন ইউজাররা।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতির ফলে স্বাভাবিকভাবেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বা সফটওয়্যারের সংখ্যা বেড়েছে, যেখানে গোটা বিশ্বে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা অ্যাপের মধ্যে চ্যাটজিপিটি ও ডিপসিক রয়েছে।
এ দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে অ্যামাজনও। সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক ইভেন্টে অ্যালেক্সা প্লাস লঞ্চ-র সময় কোম্পানিটি বলেছে, ডিজিটাল বিশ্বে আপনার নতুন সেরা বন্ধু হতে চায় এটি।বলা হচ্ছে.অ্যালেক্সা প্লাস চালু হবে মার্চ থেকে, এ সময় প্রাইম সাবস্ক্রিপশন ইউজাররা বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন। তবে প্রাইম সদস্য নন এমন কেউ এটি ব্যবহার করতে চাইলে এজন্য প্রতি মাসে তাদের খরচ হবে ১৯.৯৯ ডলার। এটি কেবল আমেরিকান ইউজারদের জন্য।
ব্রিটেনের মূল্য এখনও ঘোষণা করেনি অ্যামাজন।এতে নো মোর অ্যালেক্সা স্পিক অপশন থাকবে। ফলে এ অপশনটি অন করার মাধ্যমে ইউজাররা আগের চেয়ে এখন আরও বেশি আলাপ চালিয়ে যেতে পারবেন এর সঙ্গে।ইউজাররা দোকান থেকে প্রোডাক্ট অর্ডার করতে, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ ও বাড়ির ক্যামেরার ফুটেজে কি ঘটছে তা জানার মতো বিভিন্ন বিষয়ে জানতে অ্যালেক্সা প্লাস-এর সঙ্গে আলাপ করতে পারবেন তারা।
