গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology অ্যান্ড্রয়েডে অ্যাপল মিউজিকের নতুন ভার্সন 

    অ্যান্ড্রয়েডে অ্যাপল মিউজিকের নতুন ভার্সন 

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য অ্যাপল মিউজিক-এর ফাইভ পয়েন্ট জিরো বিটা ভার্সন লঞ্চ করেছে অ্যাপল, যেখানে ইউজারর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে গানের লিরিক ও অনুবাদে যুক্ত হয়েছে নতুন নকশা।তবে এই ভার্সণে আইওএস ২৬ এর মত লিকুইড গ্লাস ডিজাইন দেখা যাচ্ছে না।

    উল্লেখ্য লিকুইড গ্লাস হলো অ্যাপলের নতুন ভিজুয়াল ডিজাইনের নাম, যা নতুন আইওএস ভার্সণে অ্যাড হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপে এই ডিজাইন ভবিষ্যতে আসবে কি না তা এখনও নিশ্চিত নয়।তবে আইওএস ২৬ সংস্করণের কিছু পরিবর্তন এ বিটা ভার্সণে এসেছে। যেমন আগে যেসব বাটন আয়াতকার ও গোল কোণার ছিল এখন সেগুলো বড় আকৃতির বাটন। এ নতুন বাটনগুলো অ্যালবাম, প্লেলিস্ট এবং কিউ-তে থাকা গানগুলোর ওপরে দেখা যাবে।নতুন আপডেটে উল্লেখযোগ্য একটি ফিচার হলো ইউজাররা এখন তাদের প্রিয় গান, অ্যালবাম, আর্টিস্ট কিংবা প্লেলিস্ট লাইব্রেরির ওপরে পিন করে রাখতে পারবেন। ফলে যেসব কনটেন্ট বার বার শুনতে ইচ্ছে করবে তা সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে।

    চাইলে পিন করা আইটেমগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে ডাউনলোড হওয়ার জন্য সেট করা যাবে। পিন করা কনটেন্ট আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই সিংক হবে। আবার, যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন শুধু লাইব্রেরিতে গিয়ে কোনো কনটেন্ট লং-প্রেস করলেই সহজেই আনপিন করা যাবে।