কষ্টদায়ক স্মৃতি কমানোর নতুন পথ

0
85
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ক্লাসিক ভিডিও গেম টেট্রিস খেলা মানসিক ট্রমা বা আঘাত পরবর্তী কষ্টদায়ক স্মৃতি কমাতে নতুন ও কার্যকর উপায় হতে পারে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

গবেষকরা বলছেন, যেসব স্বাস্থ্যকর্মী তাদের চিকিৎসার অংশ হিসেবে এই পাজল গেমটি খেলেছেন তাদের ক্ষেত্রে পুরানো ভয়াবহ স্মৃতির আকস্মিক উদয় বা, ফ্ল্যাশব্যাক ব্যাপকহারে কমেছে। এখন এ পদ্ধতিটিকে আরও বড় পরিসরে পরীক্ষা করতে আগ্রহী বিশেষজ্ঞরা।তাদের মতে, এ প্রক্রিয়াটি সহজলভ্য ও মানিয়ে নেওয়ার মতো। ব্রিটিশ ও সুইডেনের গবেষকদের পরিচালিত এ যৌথ গবেষণায় অংশ নিয়েছিলেন ৯৯ জন ব্রিটিশ স্বাস্থ্যকর্মী। তারা সবাই কোভিড-১৯ মহামারীর সময় মৃত্যু প্রত্যক্ষ করার মতো বিভিন্ন ট্রমার মুখে পড়েছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ জন ইমেজারি কমপিটিং টাস্ক ইন্টারভেনশন বা, আইসিটিআই নামের এক চিকিৎসা গ্রহণ করেছেন, যার মূল কাজ ধীরগতির টেট্রিস গেম খেলা।এ প্রক্রিয়ার সময় প্রথমে অংশগ্রহণকারীদের ট্রমার একটি স্মৃতি সংক্ষেপে মনে করতে বলা হয়। এরপর তাদের মনে মনে টেট্রিস গেমের গ্রিড ও ওপর থেকে পড়ে যাওয়া বিভিন্ন ব্লক কল্পনা করতে বলেন গবেষকরা।গবেষণার ফলাফল বলছে, এ সহজ পদ্ধতিটি মানসিক আঘাতের প্রভাব কমাতে মূল্যবান হাতিয়ার হতে পারে।আইসিটিআই পদ্ধতিটি মস্তিষ্কের ভিসুওস্পেশিয়াল এলাকাকে ব্যস্ত রাখে।

মস্কিষ্কের এ অংশটি দৃশ্যমান জায়গা বা বস্তুর অবস্থান বুঝতে সাহায্য করে।এর ফলে যন্ত্রণাদায়ক বিভিন্ন স্মৃতির উজ্জ্বলতা বা স্পষ্টতা কমে আসে।