গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বর্ষবরণের উচ্ছ্বাস পার্ক স্ট্রিটে

    বর্ষবরণের উচ্ছ্বাস পার্ক স্ট্রিটে

    0
    55
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অকল্যান্ড, সিডনি-র বর্ষবরণের উচ্ছ্বাস যেন রাত বাড়তে আছড়ে পড়েছে কলকাতার পার্ক স্ট্রিটে। সবথেকে কাছের মানুষের হাতে হাত রেখে পার্ক স্ট্রিটের আলো ঝলমল রাস্তায় বছরের শেষদিনটা চেটেপুটে উপভোগ করেছে সদ্য টিনএজার থেকে বিয়ের পর বেশ কয়েকবছর কাটানো দম্পতিরাও।

    সেই ভিড়ে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচারাও যেমন ছিল, তেমনই মধ্য বয়স্করাও। টুপি আর রঙিন চশমায় নজর কেড়েছে কেউ কেউ। ছিল প্রিয়জনের সঙ্গে সেলফি তোলার হিড়িক। রেস্টুরেন্ট, পাব, বার বছরের শেষ দিনটার ফুর্তি ছিল আনলিমিটেড। আর মানুষের উৎসাহে যাতে কোনও খামতি না হয়, তারজন্য তৎপর ছিল পুলিশ প্রশাসন। সবমিলিয়ে প্রত্যেকের একটাই আশা নতুন বছরে যেন আকাঙ্খাগুলো পূর্ণ হয়। সকাল থেকেই ভিড়ে থিকথিক ছিল চিড়িয়াখানা, ইকো পার্ক, নিক্কো পার্ক, সায়েন্স সিটি বা চেনা ভিক্টোরিয়ায়। মালদায় মহিলাদের ভাগবত পাঠে নতুন বছরকে শুভেচ্ছা জানানো হয়েছে।

    পুণ্যার্থীদের ভিড় জমেছিল এবছরের নতুন সংযোজন দিঘার জগন্নাথ মন্দির। পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে দিঘা, মন্দারমনি, কিংবা দার্জিলিংয়ের পাহাড়ি ঠান্ডায় বছরের শেষদিন কাটিয়েছেন অনেকেই।