গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা সহ জেলা জুড়ে বর্ষবরণ 

    কলকাতা সহ জেলা জুড়ে বর্ষবরণ 

    0
    65
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নতুন বছরকে বরণ করে নিয়েছে সকলেই। দিঘা থেকে দার্জিলিং চিত্রটা সর্বত্র একই। নতুন বছরের প্রথম দিনেই পর্যটক উপচে পড়েছে সমুদ্র সৈকত। পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে বর্ষবরণের আনন্দ ভাগ করে নিতে সকাল থেকেই সৈকতে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা।
    সমুদ্র স্নান, ছবি তোলা ও সমুদ্রের ধারে সময় কাটাতে ব্যস্ত ছিলেন সবাই। দিঘার বিভিন্ন পার্কেও লক্ষ্য করা যায় পর্যটকদের ভিড়। এদিকে দার্জিলিংয়ের ম্যাল রোডে ছিল না তিল ধরণের জায়গা। কেভেন্টার্স, গ্লেনারিজের সামনেও দেখা গিয়েছে লম্বা লাইন। কলকাতার পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড পরিণত ছিল থার্টি ফার্স্ট নাইটের হট স্পট। রাত যত বেড়েছে তত থিকথিক করছিল পার্কস্ট্রিটে ভিড়। রং বেরঙের আলোয় মোড়া পার্কস্ট্রিটের উৎযাপন দেখতে ভিড় করেছিল বহু জেলার মানুষও। এদিকে আবার পুজো দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনেকে।
    বছর পড়তেই কালীঘাট, দক্ষিনেশ্বরে মাকে দর্শন করতে পড়েছিল লম্বা লাইন।  পিছিয়ে নেই গঙ্গাসাগরও। গঙ্গাসাগর মেলার আগেই নতুন বছর পড়তেই ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গঙ্গা স্নানের মধ্যে দিয়ে স্বাগত জানিয়েছেন নতুন বছরকে।