
অকল্যান্ড, সিডনি-র বর্ষবরণের উচ্ছ্বাস যেন রাত বাড়তে আছড়ে পড়েছে কলকাতার পার্ক স্ট্রিটে। সবথেকে কাছের মানুষের হাতে হাত রেখে পার্ক স্ট্রিটের আলো ঝলমল রাস্তায় বছরের শেষদিনটা চেটেপুটে উপভোগ করেছে সদ্য টিনএজার থেকে বিয়ের পর বেশ কয়েকবছর কাটানো দম্পতিরাও।
সেই ভিড়ে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচারাও যেমন ছিল, তেমনই মধ্য বয়স্করাও। টুপি আর রঙিন চশমায় নজর কেড়েছে কেউ কেউ। রেস্টুরেন্ট, পাব, বার বছরের শেষ দিনটার ফুর্তি ছিল আনলিমিটেড।
আর মানুষের উৎসাহে যাতে কোনও খামতি না হয়, তারজন্য তৎপর ছিল পুলিশ প্রশাসন। সবমিলিয়ে প্রত্যেকের একটাই আশা নতুন বছরে যেন আকাঙ্খাগুলো পূর্ণ হয়।






