গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Newsdesk মুম্বই-হাওড়া মেলে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়াতেও

    মুম্বই-হাওড়া মেলে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়াতেও

    0
    120
    মুম্বই-হাওড়া মেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, রেলের কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে। দাবি করা হয়, হাওড়াগামী ওই ট্রেনটিতে বোমা রাখা রয়েছে। 
    সে সময় দ্রুতগতিতে ওই ট্রেনটি মুম্বই থেকে হাওড়ার দিকে আসছিল। সঙ্গে সঙ্গে অ্যালার্ট করা হয় তদন্তকারী এজেন্সিগুলিকে। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। জলগাঁও স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। তল্লাশি শুরু করেন রেলকর্মীরা। পাশাপাশি যাত্রীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও এক্সপ্রেস ট্রেনে বিস্ফোরক রাখা আছে বলে হুমকি পোস্ট করা হয়। যদিও তন্ন তন্ন করে খোঁজার পরও কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি ট্রেন থেকে। ফলে হুমকি ফোনটি ভুয়ো বলেই মনে করছেন রেল কর্তৃপক্ষ।অন্যদিকে, মুম্বই থেকে নিউ ইয়র্কগামী বিমানে বোমাতঙ্কের খবর মেলে। গভীর রাতে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মুম্বই থেকে রওনা দিয়েছিল।
    বোমাতঙ্ক ছড়াতেই বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বার করে আনা হয় বিমানটি থেকে।
    ছবি সৌজন্যে – রিপ্রেসেন্টেশনাল