নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

0
181

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক করা হয়েছে মিচেল স্যান্টনারকে।নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। স্যান্টনার আপাতত আগামী মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন।

তবে স্থায়ীভাবে সাদা বলে নিউজিল্যান্ডের দায়িত্ব কে নেবেন সেই সিদ্ধান্ত গ্রীষ্মের পরে নেওয়া হবে।এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছিলেন কেইন উইলিয়ামসন। তিনি নিউজিল্যান্ডকে ৯১টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার উত্তরসূরি হিসেবে স্যান্টনারকে নেতৃত্বের ভার দেওয়া হচ্ছে।শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও উইকেটকিপার ব্যাটসম্যান মিচ হে।স্মিথ গত সিজনে ওয়েলিংটনের হয়ে ঘরোয়া ক্রিকেটে ২৪ টি উইকেট শিকার করেছিলেন।২৪ বছর বয়সী হে চলতি বছরের শুরুতে ক্যান্টারবেরি ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ২টি-টোয়েন্টি ও ৩টি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ৯ নভেম্বর ডাম্বুলায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।১৯ নভেম্বরে শেষ হবে সিরিজের শেষ ওয়ানডে।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া