গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International প্রোটিয়াদের উড়িয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

    প্রোটিয়াদের উড়িয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

    0
    43
    ছবি সৌজন্যে : এক্স

    প্রথম ম্যাচে হার,তারপরই দাপুটে প্রত্যাবর্তন। দ্বিতীয় টি–২০ ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে নিউজিল্যান্ড ৬৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ এখন সমতায়।

    হ্যামিল্টনের সেডন পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৫/৬ তোলে কিউয়িরা। জবাবে মাত্র ১৫.৩ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়া বাহিনী। নিউজিল্যান্ডের ইনিংসে ভরসা জোগান ওপেনার ডেভন কনওয়ে। ৪৯ বলে ৬০ রান করেন তিনি। ইনিংসের শুরুতে উইকেট কিছুটা মন্থর দেখালেও কনওয়ে ধৈর্য ধরে খেলে ইনিংসকে গড়ে তোলেন। তাঁকে সঙ্গ দেন জশ ক্লার্কসন ২৬ রান, নিক কেলি ২১ এবং অধিনায়ক মিচেল স্যান্টনার,২০ রান করেন। শেষদিকে দ্রুত রান তুলে ১৭৫-এ পৌঁছে যায় কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার হয়ে উইয়ান মুল্ডার দুটি উইকেট নেন। জর্জ লিন্ডে,কেশব মহারাজ, ওটনিল বার্টম্যান ও জেরাল্ড কোয়েৎজি একটি করে।

    এর আগে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। উইকেটে ছিল অনিয়মিত বাউন্স ও গতি। সেই সুযোগ কাজে লাগান নিউজিল্যান্ড পেসাররা। লকি ফার্গুসন ও বেন সিয়ার্স , দু’জনেই তিনটি করে উইকেট নেন। তাঁদের গতির সামনে টিকতে পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। অধিনায়ক মিচেল স্যান্টনার নেন ২টি, এ ছাড়া কোল ম্যাককনচি ও জেমস নিশাম একটি করে উইকেট পান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান জর্জ লিন্ডের,৩৩।