লকি ফার্গুসনকেও হারাল নিউজিল্যান্ড

0
158
ছবি সৌজন্যে : সংগৃহীত

এক দিন পরেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

সেই ম্যাচের এক দিন আগে দুঃসংবাদ শুনল নিউজিল্যান্ড। ডান পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন দলটির পেসার লকি ফার্গুসন। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ড দলে নিয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে।নিউজিল্যান্ডের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জেমিসন শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। তিন এডিশণ মিলিয়ে ৩০ বছর বয়সী জেমিসন শেষ নিউজিল্যান্ডের জার্সি গায়ে চড়িয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে টেস্টে।ফার্গুসনকে হারিয়ে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্ন বড় ধাক্কাই খেল। চোটের কারণে এ সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্সকে হারায় কিউইরা। সিয়ার্সের জায়গায় জ্যাকব ডাফিকে দলে নেয় নিউজিল্যান্ড।সংযুক্ত আরব আমিরশাহীর আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট চলার সময় পাওয়া চোট ফার্গুসনকে খেলতে দেয়নি পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে।

তবে এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন ফার্গুসন। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটেই চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন।