গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports চ্যাম্পিয়নস ট্রফি : ছিটকে গেলেন বেন সিয়ার্স

    চ্যাম্পিয়নস ট্রফি : ছিটকে গেলেন বেন সিয়ার্স

    0
    139
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ক্রিকেটারদের চোটের মিছিল বাড়ছে। ইতিমধ্যেই চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বড় বড় তারকারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এবার সেই মিছিল দীর্ঘ করলেন বেন সিয়ার্স।

    হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টুর্নামেন্ট শুরু না হতেই শেষ হয়েছে সিয়ার্সের।তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট,এনজেডসি। কোচ গ্যারি স্টিড বলেছেন, বেনের মনের অবস্থা বুঝতে পারছেন। একদম শেষ মুহূর্তে মেজর টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা ভীষণ কষ্টের। প্রথম আইসিসি ইভেন্ট হওয়ায় বেনের জন্য এটা আরো কষ্টের।সিয়ার্সের চোটের জন্যে চ্যাম্পিয়ন ট্রফির দরজা খুলেছে জ্যাকব ডাফির।তার বদলে দলে জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার।

    ২৭ বছর বয়সী পেসার ছিটকে গেলেও রাচিন রবীন্দ্রর বিষয়ে সুসংবাদ পেয়েছে কিউইরা।ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে কপালে আঘাত পাওয়া বাঁহাতি অলরাউন্ডার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।