নিবেদিতা সেতুর নীচে ডাস্টবিন থেকে উদ্ধার সদ্যোজাত

0
167
ছবি সৌজন্যে : নিজস্ব

নিবেদিতা সেতুর নীচে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে এক সদ্যোজাত শিশুকন্যাকে। টোটো চালকের তৎপরতায় ওই একরত্তির প্রাণরক্ষা করা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বালি স্টেশন লাগোয়া এলাকায়।

সকাল থেকেই চলছে অবিরাম বৃষ্টি। ফলে রাস্তায় মানুষের যাতায়াত অন্যদিনের থেকে অনেকটাই কম ছিল। ওই সময়ই নিবেদিতা সেতুর নীচে বালি পঞ্চাননতলা পুরসভা এলাকা দিয়ে যাচ্ছিলেন চন্দন মল্লিক নামে এলাকারই এক টোটো চালক। ডাস্টবিনের দিকে নজর যেতেই কিছু একটা দেখে সন্দেহ হয়। কাছে যেতেই দেখা যায় ময়লা আবর্জনার মধ্যে এক সদ্যোজাত বাচ্চা মেয়ে পড়ে রয়েছে।

দ্রুত ওই শিশুকন্যাকে নিয়ে তিনি পাশেরই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই বেসরকারি নার্সিংহোমেই বাচ্চাটির চিকিৎসা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।