ম্যান সিটির স্টেশনে ‘উজবেক ট্রেন’

0
163
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

এমনিতে সতীর্থরা ছোট্ট করে ডাকেন,খোদির নামে। তবে নিজের দেশে তার পরিচয় অনেক।

সবচেয়ে বেশি পরিচিতি দা ট্রেন নামে। সেই উজবেক ট্রেন এবার প্রবল গতিতে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটির ঠিকানায়। উজবেকিস্তানের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখালেন আব্দুখোদির কুজানভ।ফরাসি ক্লাব লঁস থেকে তরুণ এই ডিফেন্ডারকে দলে নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ট্রান্সফার ফির অঙ্কটা চার কোটি ইউরো। সঙ্গে আছে অন্যান্য সংযুক্তি।২০ বছর বয়সী সেন্টার-ব্যাকের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি সাড়ে চার বছরের।লঁসের হয়ে দেড় বছরের ক্যারিয়ারে ৩১টি ম্যাচ খেলেছেন কুজানভ। চলতি সিজনে লিগে দলের ১৬ ম্যাচের ১৩টিই খেলেছেন তিনি। এবারের গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের লড়াইয়ে দীর্ঘ তালিকায় ছিল তার নাম, যেটি শেষ পর্যন্ত জিতে নিয়েছেন বার্সেলোনা ও স্পেনের লামিনে ইয়ামাল।উজবেকিস্তানের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২৩ দলে খেলে জাতীয় দলেও ১৮ ম্যাচ খেলে ফেলেছেন কুজানভ। খেলেছেন গত অলিম্পিকসেও।

উজবেকিস্তানে,দা ট্রেন নামে তার পরিচিতি তো আছেই, লঁস দলে তাকে,মনস্টার ও ট্যাংক নামেও ডাকতেন অনেকে। দারুণ গতি, রক্ষণে শক্তিশালী উপস্থিতি, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া, বাধার দেয়াল হয়ে দাঁড়ানো, হাওয়ায় ভেসে তার সামর্থ্য, আগ্রাসী ধরন, সব মিলিয়েই এই বিশেষণগুলো তিনি পেয়েছেন নানা সময়ে।