
বিহারে ফল বেরতে চড়া সুর শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের সভা থেকে কার্যত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের ভাষায় বলেছেন বিহার কি জিত হামারি হ্যায়, অব বাঙ্গাল কি বারি হ্যায়।
তিনি বলেছেন বিহারে এসআইআর-র পর ভোট হয়েছে। বাংলাতেও এসআইআর-র পর শুদ্ধ তালিকায় ভোট হবে। হুক্কার দিয়ে বলেছেন একুশে নন্দীগ্রাম যা করেছে, ছাব্বিশে পুরো রাজ্য তাই করবে। পশ্চিমবঙ্গ পরিষ্কার হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন অপশাসন, চাকরি চোর, নারী নির্যাতনকারীদের হারাবেন।
আর তা শুধুই সময়ের অপেক্ষা।








