
ব্রাজিল ছেড়ে আমেরিকায় পাড়ি দিতে পারেন নেইমার, কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমন খবর। তবে এখনই মেজর লিগ সকারের,এমএলএস, কোনো ক্লাবে যোগ দিতে নারাজ তিনি। শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করার ইচ্ছা তার।
নেইমারকে এবারের গ্রীষ্মের দলবদলে স্কোয়াডে যোগ করতে আগ্রহী এমএলএসের ক্লাব সিনসিনাটি। নেইমারের আগ্রহ জানতে তার প্রতিনিধিদের সঙ্গেও নাকি আলোচনা করছিল তারা।বলা হচ্ছে, এমনকি নেইমারের সম্ভাব্য দলবদল নিয়ে এমএলএসের ক্লাবের সঙ্গে আরও আলোচনার জন্য অপেক্ষায় আছেন তার বাবা।এদিকে,চলতি বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে নেইমারের। সেই পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতেই থাকতে চান তিনি।দেপোর্তিভো রিকলেতার বিপক্ষে ১-১ ড্রয়ের পর মিক্স জোনে নেইমারকে সান্তোস ছাড়ার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে, সেটি উড়িয়ে দেন তিনি।অন্যদিকে,হাঁটুর চোটে মাঠে নিয়মিত হতে পারছেন না নেইমার। ২০২৬ সালে কেবল আটটি ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী ফুটবলার।
চারটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি।পাশাপাশি বার্সেলোনা ও পিএসজির প্রাক্তন ফরোয়ার্ড চোট কাটিয়ে রিকলেতার বিপক্ষে মাঠে ফেরেন। দলের একমাত্র গোলটি করেন তিনি। ম্যাচ শেষে সান্তোসের এক সমর্থকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। ওই সময় সান্তোসকে দুয়ো দিচ্ছিলেন সমর্থকরা।
