
করোনা আক্রান্ত নেইমার। তাঁর ক্লাব স্যান্টেসও একটি বিবৃতিতে সে কথা নিশ্চিত করেছে। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। সোমবার আবারও নেইমারের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্যান্টোস। ছোট্টবেলার ক্লাবের ফিরে এবছর শুরুটা ভালই করেছিলেন নেইমার।
১২ ম্যাচে তিনটি গোল ও তিনটে অ্যাসিস্ট রয়েছে তাঁর। পরের বছর ফুটবল বিশ্বকাপ। তার আগে ছন্দে ফেরার চেষ্টা করছিলেন নেইমার। কিন্তু তার মধ্যে আবার ধাক্কা খেয়েছেন তিনি। উল্লেখ্য, কেরিয়ারে মোট ৭১৭ টি ম্যাচ খেলেছেন নেইমার।
করেছেন ৪৩৯ টি গোল। পাশাপাশি ২৭৯ অ্যাসিস্ট রয়েছে তাঁর নামে। ব্রাজিলের হয়েও সবচেয়ে বেশি ৭৯ গোল করেছেন নেইমার। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফুটবল সম্রাট পেলের ৭৭ গোলকে ছাপিয়ে গিয়েছেন তিনি।
