ম্যাচ না খেলে কার্নিভ্যালে নেইমার, সমালোচনা

0
117
ছবি সৌজন্যে : এক্স

চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর সান্তোসের হয়ে নিয়মিত খেলা শুরু করেছিলেন নেইমার। এর মধ্যে ৭ ম্যাচ খেলে ৩ গোল ও ৩ অ্যাসিস্টে আলোও ছড়িয়েছেন কিন্তু এরপরই বাধে বিপত্তি। ক্যাম্পেওনাতো পলিস্তার সেমিফাইনালে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান নেইমার। পরে বেঞ্চে বসে দেখেছেন দলের বিদায়। করিন্থিয়ানসের বিপক্ষে সান্তোসের হার ২-১ গোলে।সেই ম্যাচের আগে খেলতে না পারার কষ্টে নেইমারের কান্নার ভিডিও সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে।

অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। মূলত সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভ্যাল দেখতে যাওয়ার কারণেই এই সমালোচনা শুনতে হচ্ছে নেইমারকে।৩ মার্চ সান্তোস-ব্রাগানতিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই নেইমারকে দেখা যায় কার্নিভ্যাল প্যারেডে।

চোট আশঙ্কা নিয়ে নেইমারের পার্টিতে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না অনেকেই।জনপ্রিয় লেখক কাসাগ্রান্দে জুনিয়র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,নেইমার সেমিফাইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে।নেইমারের গত পাঁচ বছরের আচরণ আবার ফিরেছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারির দিকও বদল ফেলে।