‘চড়’ মারা নিয়ে মুখ খুললেন নেইমার

0
54
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

নেইমারকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে। সান্তোসের অনুশীলনে সতীর্থ ও রবিনিও-র ছেলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা।

ঘটনার সময় উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল বলে খবর প্রকাশ হয়। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে নেইমার নিজেই নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,হ্যাঁ, আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। আমি ক্ষমাও চেয়েছি। ফুটবলে এমন ঘটনা ঘটে, কিন্তু বিষয়টি দলের ভেতরেই থাকা উচিত ছিল।নেইমারের দাবি, মাঠের উত্তেজনা থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।তার মতে, ফুটবলে ধাক্কাধাক্কি বা হাতাহাতি নতুন কিছু নয়, তবে বাইরের মানুষ বিষয়টিকে অতিরঞ্জিত করেছে। তার ভাষায়, যারা ফুটবল খেলে তারা জানে এসব ঘটে। ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড়,এসব খেলাটার অংশ। কিন্তু বিষয়টি দলের ভেতরেই সমাধান হওয়া উচিত ছিল।

এর আগে রবিনিও প্রকাশ্যে নেইমারের কাছে তার ছেলের জন্য ক্ষমা দাবি করেছিলেন। পরে নেইমার জানিয়েছেন, দুজনই ভুল করেছিলেন, তবে তিনি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।