সান্তোসেই ফিরছেন নেইমার

0
164
ছবি সৌজন্যে : এক্স

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা, সান্তোসেই ফিরছেন নেইমার। নিজেই সেই ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ফুটবল খেলা যেটা আমি সবচেয়ে পছন্দ করি।

আমার বন্ধু এবং পরিবার সিদ্ধান্তটি আগে থেকেই জানে। সান্তোসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। সান্তোসের জন্য জন্ম-মৃত্যু ও বেঁচে থাকা কয়েক জনের কাছে সম্মানের। আমি নিশ্চিত যে আগামী কয়েক বছরের আসন্ন চ্যালেঞ্জ নিতে আমাকে শুধু সান্তোসই সেই ভালোবাসা দিবে।নেইমারের এমন পোস্টের পর সান্তোস তাদের উত্তর দিয়েছে। তারা লিখেছে, তোমার ঘর তোমার অপেক্ষায়। সঙ্গে মানুষরাও। আমাদের ঘরের সন্তান।

অন্যদিকে সান্তোসের সঙ্গে প্রথমে ৬ মাসের চুক্তি হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, চুক্তিপত্রে সই করতে নেইমার সৌদি আরবের রিয়াদ থেকে চার্টার্ড ফ্লাইটে ব্রাজিলে ফিরবেন তিনি।