গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়

    নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রাজিলিয়ান লিগে গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র।তবে শুধু জোড়া গোল নয়, উদযাপনই হয়ে উঠেছে আসল বার্তা। কর্নার ফ্ল্যাগের পাশে দাঁড়িয়ে ভিনিসিয়ুসের স্বাক্ষর নাচ নকল করে সংহতির শক্ত বার্তা দিলেন তিনি।

    ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে দুটি গোল করেন নেইমার।এক গোলের পরই দেখা যায়, তিনি ভিনিসিয়ুসের মতো কর্নার ফ্ল্যাগের কাছে নাচছেন। গ্যালারিতে তখন উচ্ছ্বাস, আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও।উল্লেখ্য সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস। গোলের পর তার নাচ নিয়ে বিতর্ক তৈরি হয়, এমনকি ম্যাচে হলুদ কার্ডও দেখানো হয় তাকে।অভিযোগ ওঠে, প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকেও তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন।এই ঘটনার পর বিশ্ব ফুটবলে বর্ণবাদ ইস্যু আবারও তীব্র আলোচনায় আসে।ঘটনার পর ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলেন নেইমার। তিনি জানান, তুমি আবার গোল করলে একইভাবে উদযাপন করবে, আমিও ঠিক সেটাই করব।ব্রাজিলে নিজের কথার প্রমাণ রাখলেন তিনি।

    তার এই উদযাপন ছিল স্পষ্ট বার্তা। আনন্দ প্রকাশ অপরাধ নয়, আর বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।নেইমারের ফর্মে ফেরা ব্রাজিল দলের জন্যও ইতিবাচক সংকেত। সামনে বিশ্বকাপ প্রস্তুতি, আর অভিজ্ঞ এই তারকার ছন্দে ফেরাটা কোচিং স্টাফের জন্য স্বস্তির খবর।