গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports শেষ মুহূর্তের চোটে অনিশ্চিত নেইমার

    শেষ মুহূর্তের চোটে অনিশ্চিত নেইমার

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই নতুন করে চোটের আশঙ্কা তৈরি হয়েছে নেইমারকে ঘিরে। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের আগে শেষ দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন কি না,তা নিয়েই এখন বড় অনিশ্চয়তা।

    ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নেইমারের শারীরিক অবস্থার পূর্ণ পরীক্ষা করা হবে। সেখানেই ঠিক হবে তার পরবর্তী পরিকল্পনা।ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নেইমারকে আলাদা কোনো সুবিধা দেওয়া হবে না। দলের অন্য খেলোয়াড়দের মতো একই মেডিকেল প্রটোকলের মধ্য দিয়েই যেতে হবে তাকে।এদিকে নেইমারের ক্লাব সান্তোস দাবি করছে, তার চোট গুরুতর নয়, শুধুই হালকা ফোলা। এমনকি ২৬ মে ম্যাচেও তাকে খেলানোর সম্ভাবনার কথা বলেছে তারা।তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে থাকা তথ্য বলছে ভিন্ন কথা। দেশটির গণমাধ্যমের দাবি, চোটটি ধারণার চেয়ে বেশি জটিল হতে পারে এবং সেরে উঠতে আরো সময় লাগতে পারে।এই পরিস্থিতিতে ৩১ মে পানামা ও ৫ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারকে মাঠে নামানোর সম্ভাবনা খুবই কম।মূল লক্ষ্য এখন একটাই, ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া।

    উল্লেখ্য চোটের কারণে ২০২৩ সালের পর থেকে মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। তাই বিশ্বকাপের ঠিক আগে নতুন এই ইনজুরি ব্রাজিল সমর্থকদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে।