বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার

0
27
ছবি সৌজন্যে : এক্স

নতুন করে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, পায়ের পেশিতে চোট পাওয়ায় অন্তত দু’ থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোর পাশাপাশি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামেননি নেইমার।উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন,সিবিএফ জানায়, ৩৪ বছর বয়সী এই ফুটবলারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, পুরোপুরি সুস্থ হতে নেইমারের আরও দু’ থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন।সংবাদ সম্মেলনের আগে লাসমার বলেছেন, গ্রাঞ্জা কোমারিতে যোগ দেওয়ার পর নেইমারের বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে দেখা গেছে, এটি সাধারণ ফোলাভাব নয়,বরং কাফ মাসলে গ্রেড-টু ইনজুরি।তাই আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই থাকতে হবে। তবে এই চোটের কারণে তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের প্রথম অনুশীলনেও অংশ নিতে পারেননি নেইমার। ডান পায়ের কাফ ইনজুরির কারণেই তাকে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে সিবিএফ।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনজুরির প্রকৃতি নিশ্চিত করতেই বাড়তি মেডিকেল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ ১৭ মে ব্রাসিলেইরাও লিগে সান্তোসের হয়ে খেলেছিলেন নেইমার।

ওই ম্যাচে করিতিবার কাছে হারে তার দল। পরে জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে একটি ক্লিনিকে গিয়ে এমআরআই স্ক্যান করান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র।