সান্তোসের হারের ম্যাচে নেইমারকে দুয়ো

0
59
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ব্রাজিলের সিরি আ লিগে সান্তোস মুখোমুখি হয়েছিল ফ্লুমিনেন্সের। ম্যাচে দলকে জয়ের পথে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন অধিনায়ক ও তারকা খেলোয়াড় নেইমার।

শেষ পর্যন্ত পারেননি। নাটকীয় লড়াইয়ের পর হারতে হয়েছে সান্তোসকেই।দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফেরার পর শেষ মুহূর্তে, ৮৬ মিনিটে জয়সূচক গোল করে ম্যাচ নিজেদের করে নেয় তারা।

এই হারের পর সান্তোস সমর্থকদের ক্ষোভ গিয়ে পড়ে নেইমারের ওপর। পুরো ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ শেষে তাকে দুয়ো দেন গ্যালারির দর্শকরা।