
ব্রাজিলের সেরি আ লিগে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রের শেষ সময়ের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সান্তোস। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৮৪ মিনিটে গোলটি করেছেন নেইমার। গিলহারমের পাস পেয়ে চমৎকার টার্ন নিয়ে বল জালে পাঠান প্রাক্তন বার্সেলোনা ও পিএসজি সুপারস্টার।
ইনজুরিতে কাটানো দীর্ঘ সময়ের পর তৃতীয়বারের মতো শুরুর একাদশে নামেন তিনি।ম্যাচ শেষে নেইমার বলেছেন, প্রতিটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে চান। ফিটনেস ফিরে পাওয়ার জন্য সময় লাগবে, নিয়মিত খেলা ও অনুশীলন দরকার।উল্লেখ্য, অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। এরপর প্রায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন।চোট থেকে ফেরা নেইমার বলেছেন,তাঁর শরীর এখনও নতুন করে সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।এই ইনজুরি সামলানো সহজ নয়। তিনি খুশি যে আক্রমণ ও রক্ষণ,উভয় দিকেই অবদান রাখতে পারছেন।
এখনও শতভাগ ফিট নই, তবে প্রতিনিয়ত উন্নতি করছেন।এই জয়ে ১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে সান্তোস উঠে এসেছে লিগ টেবিলের ১৩তম স্থানে। অন্যদিকে সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ফ্ল্যামেঙ্গো। নেইমার বলেছেন, ফ্ল্যামেঙ্গো এই লিগের সেরা দল বলে তিনি মনে করেন।তারা দুর্দান্ত রক্ষণ ও আক্রমণ গড়ে তুলেছে। তাদের খেলোয়াড়দের মান খুবই উঁচু।








