কাশ্মীরের জেলবন্দি সাংসদকে শপথের অনুমতি এনআইএ-র

0
152
NIA allowed to administer oath to jailed Kashmir MP
NIA allowed to administer oath to jailed Kashmir MP
জম্মু-কাশ্মীরের জেলবন্দি সাংসদ আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদকে শপথ নেওয়ার অনুমতি দিয়েছে এনআইএ। লোকসভা নির্বাচনে উত্তর কাশ্মীরের বারামুলা কেন্দ্রে বিপুল ভোটে জিতে চমক দেখিয়েছেন আব্দুল রশিদ শেখ।

নির্দল প্রার্থী হিসাবে লড়তে নেমে হারিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। কিন্তু জিতেও এখনও পর্যন্ত সাংসদ হিসাবে শপথ নিতে পারেননি আব্দুল রশিদ শেখ। কারণ ২০১৯ সাল থেকে তিনি এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। সোমবার তদন্তকারী সংস্থা হিসাবে এনআইএ জানিয়েছে, আব্দুল রশিদ শেখের শপথ নেওয়ার বিষয়ে তাদের কোনও আপত্তি নেই। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লির একটি নিম্ন আদালত। আদালতের তরফে অনুমতি মিললে অন্য সাংসদদের মতোই সংসদে গিয়ে শপথ নিতে পারবেন  আব্দুল রশিদ শেখ।