ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরেক তৃণমূল কর্মী

0
240
ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় আরেক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে এনআইএ। শুভেন্দু ভৌমিক নামে অভিযুক্ত তৃণমূল কর্মীকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
নিহত বিজেপি নেতার পরিবারের দাবি খুনের ঘটনায় যুক্ত ছিলেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে অভিযোগও জানিয়েছিল মৃতের পরিবার। ২০২৩-র পয়লা মে ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
গভীর রাতে বাড়ির কিছুটা দূরে বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্ত করছে এনআইএ।