
রামনবমীতে অশান্তির পুরনো মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে।
২০২৩-এ হুগলিতে রামনবমীর অশান্তির ঘটনায় এফআইআর দায়ের করে এনআইএ। এরপর পুলিশ হেফাজতে থাকা বেশ কয়েকজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে কেন্দ্রীয় এজেন্সি। একাধিক সিসিটিভি ফুটেজ, অডিও ক্লিপ হাতে পায় এনআইএ। সেই তথ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার সকালে রিষড়ায় অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলি-র বাড়িতে যায় এনআইএ। কার্যত বাড়ি ঘিরে রাখে সিআরপিএফ। এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলিকে। প্রসঙ্গত সোমবার বিধানসভায় পাস হয়েছে গুন্ডা দমন বিল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ভাষণে বলেছেন এরাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর নতুন সরকার।
