গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National পহেলগাঁও কাণ্ডে দুই আশ্রয়দাতাকে ধরল এনআইএ

    পহেলগাঁও কাণ্ডে দুই আশ্রয়দাতাকে ধরল এনআইএ

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পহেলগাও হামলার ঠিক ২ মাস পর বড় সাফল্য পেল এনআইএ। রবিবার এনআইএ-র পক্ষ থেকে বলা হয়েছে, তারা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে, যারা জঙ্গিদের থাকার জায়গা এবং অন্য বিষয়ে সাহায্য করেছিল। গ্রেফতার হওয়া দু জনের নাম পারভেজ আহমেদ জোঠর এবং বসির আহমেদ জোঠর। এরা সকলেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
    ধৃতদের কাছ থেকে আরও তিনজন জঙ্গির নাম জানা গিয়েছে। এ সকলেই পাকিস্তানের বাসিন্দা এবং লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। ধৃতেরা জঙ্গিদের খাবার, থাকার জায়গা, দরকারি সরঞ্জাম সরবরাহ করেছিল। এদের সাহায্যে জঙ্গিরা গোটা এলাকা অতি সহজে চিনে নিয়ে সেইমতো আক্রমণ করেছিল।
    প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক। দু জনই লস্কর-ই-তইবার সদস্য। ভারতে হামলার উদ্দেশ্যে অনেকদিন আগেই কাশ্মীর এসে থাকতে শুরু করে তারা। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।