গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সন্ত্রাসবাদ তদন্তে পশ্চিমবঙ্গ-৭ রাজ্যে এনআইএর তল্লাশি

    সন্ত্রাসবাদ তদন্তে পশ্চিমবঙ্গ-৭ রাজ্যে এনআইএর তল্লাশি

    0
    196
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি মামলার তদন্তে পশ্চিমবঙ্গ-সহ সাত রাজ্যে হানা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। কলকাতার পার্ক সার্কাস, খিদিরপুর, আলিপুর সহ নানা জায়গায় এনআইএ তল্লাশি অভিযান চালিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযান চলেছে দিল্লি, হরিয়ানা, অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের অন্তত ১৫ জায়গায়।
    পহেলগাঁও কাণ্ডের তদন্তভার রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। ওই মামলায় তথ্যসংগ্রহের জন্য এর আগে পশ্চিমবঙ্গের নিহতদের বাড়িতে এসেছিলেন এনআইএ আধিকারিকেরা। অন্য রাজ্যেও নিহতদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে দেখা করেছেন তদন্তকারীরা।
    সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সিআরপিএফ-এর এক জওয়ানকেও গ্রেফতার করেছে এনআইএ। ওই মামলাটিরও তদন্ত চালাচ্ছেন এনআইএ আধিকারিকেরা। অভিযুক্ত আধাসেনা জওয়ানকে ইতিমধ্যে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।