গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata শেষ দফায় এনআইএ, সাঁজোয়া গাড়ি নিয়ে ভবানীপুরে রুটমার্চ

    শেষ দফায় এনআইএ, সাঁজোয়া গাড়ি নিয়ে ভবানীপুরে রুটমার্চ

    0
    16
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শেষ দফার ভোটে ২ লাখ বাহিনী, ৩৮ হাজার পুলিশের পাশাপাশি স্পশকাতর এলাকায় এনআইএ-কে ডেপ্লয় করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, ভাঙড় যেমন রয়েছে, তেমনই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দল, ভাটপাড়া, কলকাতার কসবা এলাকাও রয়েছে।
    মূলত যে সমস্ত অঞ্চলে বোমা উদ্ধার, বিস্ফোরণ, গুলি চালনার ঘটনা ঘটেছে সেই সমস্ত অঞ্চলে এদেরকে নামানো হয়েছে। কলকাতার কসবার গুলশন কলোনি, আনন্দপুর, তিলজলা অঞ্চলে পরিদর্শন করেছেন। শেষ দফার ভোটে বোমা, গুলি যাতে না চলে তা নিশ্চিত করতে চাইছে এনআইএ। বিভিন্ন থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠকও করেছে। এদিকে ভবানীপুরে সাঁজোয়া গাড়ি নিয়ে রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী।
    ভয়মুক্ত পরিবেশে ভোটের বার্তা দিতেই এরিয়া ডমিনেশন করেছে বাহিনী। শুধু ভবানীপুর নয়, কলকাতার বিভিন্ন এলাকা, এমনকি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়ায় কার্যত একই ছবি।