পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় রোপওয়ে!

0
108
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
এ বার রোপওয়েও চালু হবে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায়। এনআইএ থেকে রোপওয়ের কাজের জন্য ইতিমধ্যে সবুজ সঙ্কেতও পেয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে রোপওয়ে চালু করার জন্য আগেই উদ্যোগী হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে প্রকল্পের দায়িত্বে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন। চলতি সপ্তাহে জম্মু ও কাশ্মীরের বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানি জানিয়েছেন, একটি সংস্থাকে এই কাজের জন্য বরাত দেওয়া হয়েছিল। কিন্তু পহেলগাঁওকাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে ওই কাজ শুরু করা যায়নি। বস্তুত, পহেলগাঁওকাণ্ডের পরে ওই জঙ্গিহানার তদন্ত চালাচ্ছে এনআইএ।
তাই সেখানে রোপওয়ে তৈরি করা যাবে কি না, সে বিষয়ে এনআইএ-র থেকে জানতে চেয়েছিল জম্মু ও কাশ্মীর সরকার। রবিবার এনআইএ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় রোপওয়ের কাজে অনুমোদন দিয়েছে তদন্তকারী সংস্থ।