গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অনন্তনাগের জঙ্গলে এনআইএ-র তল্লাশি

    অনন্তনাগের জঙ্গলে এনআইএ-র তল্লাশি

    0
    69
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির বিস্ফোরণের কাণ্ডের জেরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের মট্টানের জঙ্গলে মঙ্গলবার সকাল থেকে ওই জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
    তদন্তকারী সূত্রের খবর, জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং বিস্ফোরণকাণ্ডে ধৃত দুই চিকিৎসক আদিল রাথর এবং জসির বিলাল ওয়ানিকে সঙ্গে নিয়ে মট্টানের জঙ্গলে গিয়েছে এনআইএ। তদন্তকারী সূত্রের খবর, দিল্লিতে বিস্ফোরণের আগে অনন্তনাগের এই জঙ্গলে বোমা নিয়ে এসেছিলেন অভিযুক্ত চিকিৎসক উমর।
    সেই বোমার পরীক্ষা করা হয় সেখানে। পরীক্ষা সফল হওয়ায় তার পরই দিল্লির একাধিক জায়গায় বিস্ফোরণের জন্য বোমা নিয়ে যাওয়া হয় জম্মু-কাশ্মীর থেকে। কোথায় বোমার পরীক্ষা করা হয়েছিল সেই জায়গাটি চিহ্নিত করার জন্য ধৃত দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। অননন্তনাগের বিভিন্ন জঙ্গলেও তল্লাশি অভিযান চালানো হতে পারে বলে সূত্রের খবর।