গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National মালেগাও বিস্ফোরণে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞার মৃত্যুদণ্ড চাইল এনআইএ

    মালেগাও বিস্ফোরণে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞার মৃত্যুদণ্ড চাইল এনআইএ

    0
    228
    ছবি : সংগৃহীত
    ২০০৮ সালের মালেগাও বিস্ফোরণ মামলায় আদালতে প্রাক্তন বিজেপি সাংসদ তথা বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুরের মৃত্যুদণ্ডর আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ।
    তবে শুধ প্রজ্ঞা নয়,  মৃত্যুদণ্ড  আবেদন জানানো হয়েছে আরও ছয় জন অভিযুক্তের নামেও। ১৭বছর আগের ওই বিস্ফোরণে ছয় জনের  মৃত্য হয়েছিল। আহত হয়েছিলেন শতাধিক। সেই মামলায় আদালতে বিচারক এ কে লোহটির এজলাসে প্রায় দেড় হাজার পাতার তদন্ত রিপোট জমা দিয়েছিল এনআইএ।
    সেই রিপোটে প্রজ্ঞা-সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ১৬ এবং ১৮ ইউএপিএ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩০২, ৩০৭, ৩২৪, ৩২৬, ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। আগামী ৮ মে এই মামলায় রায় ঘোষণা করা হবে।