
ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে এনআইএ। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানোর আগে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন সওকত। নিউটাউনে এনআইএ দফতরের বাইরে সওকতবিরোধীরা সকাল থেকেই জমায়েত করেছিলেন।
এদের কাদের হাতে ছিল মাছ, কারও হাতে ছিল ডিম। এনআইএ দফতরের বাইরে মাছ চোর গান চালিয়ে নাচানাচিও করতে থাকেন অনেকে। এরপর এনআইএ দফতর থেকে বের করে প্রথমে বিধাননগর হাসপাতাল এবং পরে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানেও দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন সওকত মোল্লা। চোর স্লোগান দেওয়া হয়। এনআইএ দফতর থেকে সওকত মোল্লাকে বার করার সময় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। গাড়ির কাচ চাপড়াতে দেখা যায় বিক্ষোভকারীদের। সওকতের গাড়ির পিছনে ছুটতে থাকেন। ডিমও ছুড়তে থাকেন। বিক্ষোভকারীরা সওকত মোল্লার ফাঁসির দাবি তোলেন তাঁরা। বিক্ষোভকারীরা বলেন ১৫ বছর ধরে অনেক অত্যাচার করেছেন সওকত ও তার দলবল। কিন্তু কোনও বিচার হয়নি।
বিধানসভা ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলায় সওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ। বিস্ফোরণে এক জনের মত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। ওই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি এনআইএ তদন্ত দাবি করেন। এরপরেই তদন্তভার নেয় এনআইএ।
