
ময়নায় বিজেপির বুথ সভাপতি কৃষ্ণ ভুঁইঞাকে খুনের অভিযোগে তৃণমূল কর্মী নবকুমার মণ্ডলকে গ্রেফতার করেছে এনআইএ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাত্রি ৮টা নাগাদ এনআইএ প্রতিনিধিরা নবকুমার মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে গোড়ামহল গ্রাম থেকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেনজিৎ ভৌমিক বলেন, কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে। বিজয় ভুঁইঞা খুনের ঘটনায় যাদের নোটিস পাঠিয়েছিল তাঁদের অনেকেই গিয়েছেন হাজিরা দিতে। অনেকেই যাননি। তাঁদের খুঁজে বের করছে এজেন্সি। গত বছর ১ মে ময়নার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞা খুন হন। এই খুনের পিছনে হাত ছিল বলে সন্দেহ অভিযোগ করে পরিবার। কোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ।
আর সেই তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে নব কুমারের বিরুদ্ধে। এরপরই খুনের ঘটনায় পলাতক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে এনআইএ।








