‘জাতীয় স্বার্থেই নিকোবর প্রকল্প’, রাহুলকে রিজিজু

0
22
ছবি সৌজন্যে : এক্স
জাতীয় স্বার্থেই গ্রেট নিকোবর প্রজেক্ট। রাহুল গান্ধীকে তোপ দেগে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
তিনি বলেছেন, জাতীয় স্বার্থে যে প্রকল্প হচ্ছে, তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন কংগ্রেস নেতা। কেন্দ্রের প্রকল্পের কারণে পরিবেশের ক্ষতি হবে না। ক্ষতি রোধ করার জন্য ভারতের পরিবেশ আইন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, পরিবেশের অজুহাত দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী অপপ্রচারের লক্ষ্য হল- গ্রেট নিকোবর প্রকল্পের ফলে ভবিষ্যতে ভারত যে কৌশলগত সুবিধা পাবে, তা ব্যাহত করা। তিনি আরও অভিযোগ করেছেন, দ্বীপপুঞ্জে রাহুল গান্ধী স্কুবা-ডাইভিং করে ইকোসিস্টেম’ নিয়ে অতিরঞ্জিত প্রচার চালাতে চেয়েছিলেন, তাঁরা এই প্রকল্পের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চান।
কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেন, রাহুল গান্ধী আন্দামানে স্কুবা ডাইভিংয়ের জন্য ২৬ কোটি টাকা খরচ করেছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে।