আগাম জামিনে দিল্লি হাইকোর্টে নৈশক্লাবের মালিকেরা!

0
118
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই দেশ ছেড়ে পালান সৌরভ এবং গৌরব লুথরা তথা উত্তর গোয়ার আরপোরার বির্চ নৈশক্লাবের মালিকেরা। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি লুকআউট নোটিসও জারি রয়েছে। সেখান থেকেই এ বার দিল্লি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তাঁরা!
এদিকে, তবে তাঁদের আবেদন এখনই মঞ্জুর হচ্ছে না। মামলাটি ফের শুনানির জন্য উঠবে বৃহস্পতিবার। ৬ ডিসেম্বর মধ্যরাতের পর উত্তর গোয়ার আরপোরার বির্চের ওই নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আগুন লাগার দু’টি কারণ উঠেছে এসেছে। এক, ওই ক্লাবে বেসমেন্টের রেস্তরাঁয় প্রথমে আগুন লাগে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে ক্লাবের অন্যত্র। এ ছাড়াও, আগুন লাগার আরও একটি সম্ভাব্য কারণ রয়েছে। ক্লাবে মধ্যরাতে যখন নাচ চলছিল, তখন কর্মীরা কিছু আতশবাজি পোড়ান। তা থেকেই আগুন ছড়ায়।