
খোলামেলা বক্তব্য, কৌতুক এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেত্রী ও সঞ্চালক নিকি গ্লেজার।
২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। গোল্ডেন গ্লোবের ৮২তম আসর এককভাবে সঞ্চালনা করেছেন নিকি। পুরস্কারটির ইতিহাসে এই প্রথম কোনো মহিলা এককভাবে গোল্ডেন গ্লোবের সঞ্চালনা করলেন। এই জায়গায় আসতে নিকিকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ দু’ যুগ। ১৮ বছর বয়স থেকে করে আসছেন স্ট্যান্ডআপ কমেডি।পাশাপাশি অভিনয়েও দেখিয়েছেন নিজের প্রতিভা। ট্রেইনরেক, আই ফিল প্রিটি সিনেমা কিংবা ইনসাইড আর্মি এবং স্কামার-এর মতো সিরিজেও দেখা গেছে নিকি গ্লেজারকে।গোল্ডেন গ্লোব সঞ্চালনার আগে সাক্ষাৎকারে নিকি বলেছেন, পুরস্কারে মনোনয়ন পাওয়া বেশ কিছু ছবিও দেখেছেন।
এর মধ্যে কনক্লেভ তাঁর মনে ধরেছে। তবে যে ছবি সব চেয়ে বেশি পুরস্কার পেয়েছে সেই,এমিলিয়া পেরেজ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারেননি নিকি। তিনি বলেছেন,কনক্লেভ দু’বার দেখেছেন। দুর্দান্ত লেগেছে ছবিটি। নিকির পুরো জীবনে দেখা অন্যতম সেরা ছবি,কনক্লেভ।







