স্বর্ণ ব্যবসায়ীকে খুনে নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত

0
71
ছবি সৌজন্যে : ফাইল
বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় নীলবাতির ফরচুনা গাড়ি বাজেয়াপ্ত করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ।
জানা গিয়েছে এই গাড়িতে করেই খুন করে দেহ পাচারের চেষ্টা, এমনকী স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করা হয়। খুনের ঘটনায় ইতিমধ্যেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়িরচালক রাজু ঢালি, বিডিও-র ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা এবং কোচবিহারের ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সজল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
এদেরকে জেরা করেই গাড়ির খোঁজ পায় পুলিশ। এরপরেই বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।