নিমিশা প্রিয়ার ঘটনা অত্যন্ত সংবেদনশীল ; রণধীর 

0
194
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইয়েমেনের নাগরিক খুনে সেদেশে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া কেরলের নার্স নিমিশা প্রিয়ার ঘটনা অত্যন্ত সংবেদনশীল। ভারত তাদের বন্ধু দেশেদের সঙ্গে যোগাযোগ রেখেছে। সাপ্তাহিক প্রেস বিবৃতিতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্র নিমিশা প্রিয়াকে সমস্ত আইনি ভাবে সহযোগিতা প্রদান করেছে।
এমনকি, তার পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে। রণধীর জয়সওয়ালের কথায়, এটা অত্যন্ত সংবেদনশীল ঘটনা। ইতিমধ্য়ে নিমিশা প্রিয়া-কে সাহায্য করতে সকল উপায়ে এগিয়ে গিয়েছে কেন্দ্র। এমনকি, তার জন্য আইনজীবী নিয়োগ পর্যন্ত করা হয়েছে। ভারত যেনতেন ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করছে।
আপাতত ভাবে নিমিশা প্রিয়া-র মৃত্যুদণ্ড স্থগিত করা হলেও তিনি যে একেবারেই বেঁচে গিয়েছেন এমনটা নয়। নিমিশার আইনজীবী সুভাষ চন্দ্রন জানিয়েছেন, ভারতের গ্র্যান্ড মুফতি’র মধ্যস্থতায় দুই পক্ষের পরিবারের মধ্য়ে আলোচনা হয়েছে ঠিকই। নিহতের পরিবার নিমিশাকে ক্ষমা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।